ওঁরা ৫৭ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিম ডিরেক্টর’ নামে এক পদ সৃষ্টি করেই চালিয়ে নিচ্ছিল ভারত। এক বছর পর স্থায়ী কোচ নেওয়ার সিদ্ধান্ত নিতেই বিপুল সাড়া। একজন নয়, দুজন নয়, ৫৭ জন আবেদন করেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য! কে নেই আগ্রহীদের তালিকায়? স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ, অনিল কুম্বলে, কিংবা কিছুদিন আগেই সাবেক হয়ে যাওয়া ক্রিকেটার ঋষিকেশ কানিতকার পর্যন্ত। সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও বর্তমান নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাতিলও আবেদন করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড, সবচেয়ে অর্থশালী তো বটেই। সে জন্যই হয়তো এত আগ্রহী প্রার্থীর ভিড়। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচের নাম ঘোষণা করবে ভারত। এএফপি।