ওকে যত্নে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিথ স্ট্রিক
হিথ স্ট্রিক

দিকে দিকে এখন মুস্তাফিজুরের জয়গান। ভারতকে একাই ধসিয়ে দেওয়া বাংলাদেশের বাঁহাতি পেসারকে ঠিকমতো পরিচর্যার কথা মনে করিয়ে দিলেন দলের বোলিং কোচ হিথ স্ট্রিক
ও একেবারে বাচ্চা ছেলে। ওকে আমাদের যত্নে রাখতে হবে। সে ১১ উইকেট নিয়েছে, কিন্তু প্রতি ম্যাচেই ৫ উইকেট নেবে—এটা আশা করা ঠিক নয়। সম্ভাবনার আলো জ্বালিয়েছে ও। ঠিকমতো ওর দেখাশোনা করলে ও আমাদের জন্য বড় ম্যাচ-উইনার হবে।