ওপেন না করে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারের প্রথম বলে ১ রান নিলেন ফারহান বেহারডিয়েন। স্ট্রাইকে এলেন ১৮৫ রানে অপরাজিত ফাফ ডু প্লেসি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে দরকার মাত্র ৪ রান। ডাবল সেঞ্চুরিটাও কি উঁকিঝুঁকি মারছিল প্রোটিয়া ব্যাটসম্যানের মাথায়! হলো না কিছুই, ডু প্লেসি আউট হয়ে গেলেন প্রথম বলেই। ডাবল সেঞ্চুরিটা পেয়ে গেলে অনন্য এক রেকর্ডই হয়ে যেত ডু প্লেসির। ওয়ানডেতে এ পর্যন্ত যে ছয়টি ডাবল সেঞ্চুরি হয়েছে তার সবগুলোই করেছেন ওপেনাররা। পরশু কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ডু প্লেসি নেমেছিলেন ওয়ানডাউনে। ডু প্লেসির ১৮৫ ওপেনারদের বাইরে তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। অপরাজিত ১৯৪ রান নিয়ে যেখানে সবার ওপরে জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে তিনে নেমেছিলেন কভেন্ট্রি।
ওপেনারদের বাইরে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
ব্যাটিং-ক্রম ম্যাচ ভেন্যু সাল
১৯৪* চার্লস কভেন্ট্রি ৩ জিম্বাবুয়ে-বাংলাদেশ বুলাওয়ে ২০০৯
১৮৯* ভিভ রিচার্ডস ৪ ও. ইন্ডিজ-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ১৯৮৪
১৮৫ ফাফ ডু প্লেসি ৩ দ. আফ্রিকা-শ্রীলঙ্কা কেপটাউন ২০১৭
১৮৩* এমএস ধোনি ৩ ভারত-শ্রীলঙ্কা জয়পুর ২০০৫
১৮৩ বিরাট কোহলি ৩ ভারত-পাকিস্তান মিরপুর ২০১২