প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩৩ বলে ১৩১ রান। ১০ চার ও ৪ ছয়। কাল দুবাই টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে চারটি ছক্কা মেরেই আহমেদ শেহজাদ নিজেকে অন্য এক ‘উচ্চতায়’ নিয়ে গেলেন। ১৯৫২ সালে পাকিস্তানের টেস্ট অভিষেকের পর এই প্রথম কোনো পাকিস্তানি ওপেনার এক ইনিংসে তিনটির বেশি ছয় মারলেন। এর আগে ইনিংসের সূচনা করে সর্বোচ্চ তিনটি করে ছয় মেরেছেন সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি (২ বার) ও ইমরান নাজির। ওপেনার হিসেবে ইনিংসে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রানের ইনিংস খেলার পথে ১১টি ছয় মেরেছিলেন অস্ট্রেলীয় ওপেনার। ২০১০ সালে গল টেস্টের প্রথম ইনিংসে ৯টি ছয় মেরে হেইডেনের কাছাকাছি গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।