ওয়ানডেতে সৌম্য সরকারের সঙ্গে চতুর্থবার ব্যাটিং ওপেন করতে নেমেই প্রথম সেঞ্চুরি জুটি গড়েছিলেন তামিম ইকবাল। এরপর আরও দুবার তামিম-সৌম্যর উদ্বোধনী জুটি সেঞ্চুরি পেরিয়েছে। ওয়ানডেতে প্রথম উইকেটে বাংলাদেশের আর কোনো জুটির দুটির বেশি সেঞ্চুরি নেই। সেই তামিম-সৌম্য জুটি টেস্টে পঞ্চমবারের মতো ব্যাটিং ওপেন করে কাল প্রথম সেঞ্চুরি জুটি গড়লেন। টেস্টে বাংলাদেশের সপ্তম শতরানের উদ্বোধনী জুটি এটি। ইমরুল কায়েসকে নিয়ে তামিম ষষ্ঠ সেঞ্চুরি জুটিটি গড়েছিলেন দুই বছর আগে। খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রেকর্ড ৩১২ রানের সেই জুটি। বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৪), বেশি রান (২২০৫) এই দুজনেরই। টেস্টে প্রথম উইকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি জুটিটা জাভেদ ওমর ও নাফিস ইকবালের—২০০৫ সালে।
টেস্টে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি
১০০ জুটি ইনিংস রান সর্বোচ্চ গড়
৪ তামিম-ইমরুল ৪৮ ২২০৫ ৩১২ ৪৭.৯৩
১ তামিম-সৌম্য ৫ ১৯১ ১১৮ ৩৮.২০
১ তামিম-জুনায়েদ ১২ ২৯৭ ১৬১ ২৪.৭৫
১ নাফিস-জাভেদ ১৯ ৬৬৫ ১৩৩ ৩৫.০০