ওভালে জিতল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওভাল এমনিতেই পাকিস্তানের পয়া ভেন্যু, এখানে আগে ৯ টেস্ট খেলে জয় পেয়েছিল ৪টিতেই। সেখানেই কাল আবার জিতল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতাও ফিরিয়েছে।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওভালে তৃতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠেছিল পাকিস্তানের। ২১৪ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিন শেষেই স্বাগতিকেরা ৮৮ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। প্রথম ইনিংসের মতো কাল ইংলিশদের আশা দেখাচ্ছিলেন বেয়ারস্টো ও মঈন আলী। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে ৬৫ রান যোগ করেছিলেন। কিন্তু মঈনের বিদায়ের পরেই নামে ধস, শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট ২৫৩ রানে। ৪২ রানের লক্ষ্যটা বিনা উইকেটেই পেরিয়ে গেছে পাকিস্তান। দুর্দান্ত ডাবল সেঞ্চুরির জন্য ইউনিস খান হয়েছেন ম্যাচসেরা। ক্রিকইনফো।