ওমান না পাপুয়া নিউগিনি - কোন দল জিতবে প্রথম ম্যাচে?

টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওমানছবি: আইসিসির টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক পরিবেশনা শেষ। বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেছে। প্রথম ম্যাচের টসও হয়ে গেছে এরই মধ্যে। তাতে জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওমান। এরই মধ্যে প্রথম বলও হয়ে গেছে। বিলাল খানের সে বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন পাপুয়া নিউগিনির টনি উরা। প্রথম তিন বলে কোন রান নিতে পারেননি উরা, চতুর্থ বলে বোল্ডই হয়ে গেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আনুষ্ঠানিকভাবে তাহলে শুরু হয়েই গেল!

বাংলাদেশের ম্যাচ আজ রাত ৮টায়, সেদিকেই চোখ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তবে তার আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে এখন খেলছে ওমান ও পাপুয়া নিউগিনি। এই প্রতিবেদন লেখার সময়ে প্রথম ওভারে এক উইকেট হারিয়েও কোন রান না পাওয়া পাপুয়া নিউগিনি দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হারিয়েছে নিজেদের দ্বিতীয় উইকেট। কলিমউল্লাহর বলে বোল্ড হয়ে গেছেন লেগা সিয়াকা। দ্বিতীয় ওভার শেষেও কোনো রান নেই পাপুয়া নিউগিনির স্কোরবোর্ডে, উইকেট চলে গেছে দুটি।

শেষ পর্যন্ত এই ম্যাচে কে জিততে পারে? কার জয়ের উল্লাসে শুরু হবে এবারের বিশ্বকাপ?

পাঠক, আপনার মতামত জানিয়ে দিন পোল-এ অংশ নিয়ে।