ওয়াটসন আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেনে অনুশীলনে বলের ওপর পা ফেলে গোড়ালি মচকানোয় জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। শেন ওয়াটসন খেলতে পারছেন না পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও। এবার চোট ডান পায়ের মাংসপেশিতে। ওয়াটসনের বদলে টেস্ট দলে নেওয়া হয়েছে প্রায় দুই বছর টেস্ট ক্রিকেটের বাইরে থাকা পেসার বেন হিলফেনহসকে। সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন পেসার কেন রিচার্ডসন। গত তিন বছরে চোটের কারণে ১২টি টেস্ট খেলা হয়নি ওয়াটসনের। আগামী ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ, যাতে খেলা হবে ১টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট। ক্রিকইনফো।