ওয়ানডে সিরিজও ৩-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ খোয়া গেছে চতুর্থ ম্যাচেই। আনুষ্ঠানিকতার পঞ্চম ওয়ানডেটা তাই ইংল্যান্ডের জন্য ছিল হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের। ছিল ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচারও। কাল লিডসে ৪১ রানে জিতে সেই কাজটাই করেছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করে ৭ উইকেটে করে ২৯৪ রান করে স্বাগতিকেরা। সিরিজে ইংল্যান্ডের এটাই প্রথম ২৫০ ছাড়ানো ইনিংস। জবাবে ৪৮.৪ ওভারে ভারত অলআউট ২৫৩ রানে।
ইংলিশ ইনিংসে সর্বোচ্চ ১১৩ রান জো রুটের। ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের এটা দ্বিতীয় সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস। ৬৮ বলে ফিফটি, ১০৫ বলে সেঞ্চুরি ছোঁয়া রুটের আগের সর্বোচ্চ ছিল ১০৭। ইনিংসটি গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা। ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে ৮১ বলেই ১০৮ রান যোগ করেছেন রুট। শেষ ১৫ ওভারে ১৪৩ রান করেছে ইংল্যান্ড।
২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করা ভারত উইকেট হারিয়েছে নিয়মিতই। ৬৮ বলে সর্বোচ্চ ৮৭ রান সাতে ব্যাট করা রবীন্দ্র জাদেজার। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৪/৭ (কুক ৪৬, হেলস ৪, মঈন আলী ৯, রুট ১১৩, মরগান ১৪, বাটলার ৪৯, স্টোকস ৩৩*, ওকস ৯, ট্রেডওয়েল ৮*; ভুবনেশ্বর ১/৪৫, যাদব ১/৪৬, সামি ২/৫২, অশ্বিন ১/৪৯, রায়না ১/৩২, জাদেজা ০/৬৬)। ভারত: ৪৮.৪ ওভারে ২৫৩ (রাহানে ০, ধাওয়ান ৩১, কোহলি ১৩, রাইডু ৫৩, রায়না ১৮, ধোনি ২৯, জাদেজা ৮৭, অশ্বিন ১৬, ভুবনেশ্বর ১, সামি ০, যাদব ০*; অ্যান্ডারসন ২/৩৯, ওকস ০/৬১, মঈন আলী ২/৩৪, ফিন ২/৩৭, ট্রেডওয়েল ০/৩৫, স্টোকস ৩/৪৭)।
ফল: ইংল্যান্ড ৪১ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ভারত ৩-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জো রুট।
ম্যান অব দ্য সিরিজ: সুরেশ রায়না।