ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ম্যাচ ৬৪
৩৬ বাংলাদেশ জয়ী
২৮ জিম্বাবুয়ে জয়ী
অপেক্ষা
আর ১টি ক্যাচ হলেই ওয়ানডেতে ৫০ ক্যাচ হয়ে যাবে মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান, ৫০ উইকেট ও ৫০ ক্যাচের অনন্য এক অর্জন হবে তাঁর।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ
৩২০/৮, বুলাওয়ে, ২০০৯
জিম্বাবুয়ে
৩২৩/৭, বুলাওয়ে, ২০০৯
দলীয় সর্বনিম্ন
৯২, নাইরোবি, ১৯৯৭
৪৪, চট্টগ্রাম, ২০০৯
সবচেয়ে বেশি রান
১৩০০, সাকিব আল হাসান
১১৯৮, ব্রেন্ডন টেলর
সর্বোচ্চ ইনিংস
১৫৪, তামিম ইকবাল, বুলাওয়ে, ২০০৯
১৯৪*, চার্লস কভেন্ট্রি, বুলাওয়ে, ২০০৯
সবচেয়ে বেশি উইকেট
৬৩, সাকিব আল হাসান
৩৫, রেমন্ড প্রাইস
সেরা বোলিং
৫/২৯, আবদুর রাজ্জাক, ঢাকা, ২০০৯
৬/২০, ব্রায়ান স্ট্র্যাং, নাইরোবি, ১৯৯৭
মিতব্যয়ী
২০০৯ সালে ঢাকায় ১০ ওভারে ১১ রান দিয়ে চার মেডেনসহ ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। ওভারপিছু রান খরচ ১.১০! দুই দেশের লড়াইয়ে তো বটেই, ওয়ানডেতেও এটি বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড।
সেঞ্চুরি ১৮
১০ বাংলাদেশ
৮ জিম্বাবুয়ে
অলরাউন্ডার সাকিব
দুই দেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান কিংবা উইকেট—দুটিই সাকিব আল হাসানের (১৩০০ রান ও ৬৩ উইকেট)। ৩টি সেঞ্চুরি নিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির ক্ষেত্রেও যৌথভাবে শীর্ষে আছেন শাহরিয়ার নাফীসের সঙ্গে।