ওয়ান্ডারার্সে বিস্ময়-ম্যাচ

কালবৈশাখীর জবাবে টর্নেডো, হারিকেনের জবাবে সাইক্লোন। ফাফ ডু প্লেসির জবাবে ক্রিস গেইল।
পরশু জোহানেসবার্গ দেখল খুনে ব্যাটিং। ওয়ান্ডারার্সের দর্শকেরা অবাক চোখে দক্ষিণ আফ্রিকার ২৩১ রান পেরিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিটা জিতে নিতে দেখল ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ার করার রেকর্ড এটি। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয় ওয়েস্ট ইন্ডিজ ভেঙেছে স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডও।
ব্যাটিং-তাণ্ডবের দিনে শুধু বোলারদের মনোবলই চুরমারই হয়নি, চুরমার হয়েছে অসংখ্য রেকর্ড। সেই রেকর্ডের পসরা থেকেই বাছাই করা কিছু পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা
ক্রিস গেইল ৪৫ ম্যাচ ৮৭ ছক্কা
ব্রেন্ডন ম্যাককালাম ৭০ ম্যাচ ৮৭ ছক্কা
শেন ওয়াটসন ৪৮ ম্যাচ ৬৯ ছক্কা
টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় ইনিংস
ম্যাচ ভেন্যু সাল
২৬০/৬ শ্রীলঙ্কা-কেনিয়া জোহানেসবার্গ ২০০৭
২৪৮/৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সাউদাম্পটন ২০১৩
২৪১/৬ দ. আফ্রিকা-ইংল্যান্ড সেঞ্চুরিয়ন ২০০৯
২৩৬/৬ ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০১৫
২৩১/৭ দ. আফ্রিকা-ও. ইন্ডিজ জোহানেসবার্গ ২০১৫
টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি
বল ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
৪৫ রিচার্ড লেভি দ. আফ্রিকা-নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০১২
৪৬ ফাফ ডু প্লেসি ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০১৫
৪৭ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সাউদাম্পটন ২০১৩
৫০ ক্রিস গেইল ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৭
৫০ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রাইস্টচার্চ ২০১০
১৬
২৪ ছক্কা, ৪৪ চার। মোট ৬৮ বার বলকে সীমানাছাড়া করে জোহানেসবার্গ পেছনে ফেলেছে সাউদাম্পটনকে। ২০১৩ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ২৩ ছক্কার পাশে ছিল ৪৩টি চার, মোট বাউন্ডারি ৬৬টি।
৪৬৭
দক্ষিণ আফ্রিকার ২৩১, ওয়েস্ট ইন্ডিজের ২৩৬। দুই দলের মিলিত রান ৪৬৭। ওয়ানডের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এক ম্যাচে সবচেয়ে বেশি রান হলো জোহানেসবার্গে। আগের সর্বোচ্চ ৪৫৭ রান উঠেছিল ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে।
২৩৬
সর্বোচ্চ রান তাড়া তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ করেছে পরে ব্যাট করে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও। দ্বিতীয় ইনিংসে এর আগে সর্বোচ্চ দলীয় রান ছিল অস্ট্রেলিয়ার (২১৪/৪)। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা সব মিলিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ।
১১৯
দল হেরেছে এমন ম্যাচে সর্বোচ্চ ইনিংস খেললেন ডু প্লেসি। টি-টোয়েন্টিতে এর আগে শুধু গেইলই সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১১৭ রান করেছিলেন গেইল।
৬৮
ব্যাটসম্যানদের হাতে বেধড়ক পিটুনি খেয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠেছে কাইল অ্যাবটের। দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে দিয়েছেন ৬৮ রান। এর আগে সর্বোচ্চ ৬৪ রান করে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন (২০০৭) ও সনাৎ জয়াসুরিয়া (২০০৭)।
২
তিলকরত্নে দিলশানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ডু প্লেসির সেঞ্চুরি।