ওয়ালার এবার ব্যাটিং কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস সাতেক আগেও ছিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ। গত জুলাইয়ে কোচের দায়িত্ব দেওয়া হলো স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে। ওয়ালার দায়িত্ব পেলেন ন্যাশনাল ডিরেক্টর অব কোচিংয়ের। সাত মাস পর সেই ওয়ালারকেই আবার জাতীয় দলে ফিরিয়ে আনল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ৫৫ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে এবার ব্যাটিং কোচ করেছে জেডসি। জেডসি কোচিং দলে ফিরিয়েছে আরেক সাবেক জাতীয় কোচ ওয়াল্টার চাওয়াগুতাকেও। পরশু সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলকে জেডসির ক্রিকেট-বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ঘোষণাও দিয়েছে জেডসি। আইএএনএস।