ওয়ালারও নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিসফিসানিটা উঠেছিল খুলনা টেস্ট চলাকালেই। বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের পর ম্যালকম ওয়ালার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্তই হলেন। এরপর অ্যাকশনের পরীক্ষাতেও পাস করতে পারলেন না অনিয়মিত এই অফ স্পিনার। ফল অ্যাকশন না শোধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ওয়ালারের বোলিং। পরশু আইসিসি জানিয়েছে, সব ধরনের বল করার সময়ই ওয়ালারের কনুই অনুমোদিত ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়। পরীক্ষা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাই পারফরম্যান্স সেন্টারে। রয়টার্স।