প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের শুরুতেই ইংল্যান্ডকে একটা বড় ধাক্কা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ১১৩ রানে দিন শুরু করা ইংল্যান্ড সেই ধাক্কায় পরের ২৭ রান যোগ করতেই হারায় ক্রিস জর্ডান ও ইয়ান বেলকে। আগের দিন ভারতকে ১৫২ রানে অলআউট করে দেওয়ার পরও তাই বড় লিড তখন অনেক দূরের পথ বলে মনে হচ্ছিল। এরপর মঈন আলীকে (১৩) বোল্ড করেন বরুণ অ্যারন। তবে জো রুট ও জস বাটলারের লড়াইয়ে দিনের শুরুর সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় অ্যালিস্টার কুকের দল। ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৩৭ ৷ রুট ৪৮ ও বাটলার ২২ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এরই মধ্য ৮৫ রানে এগিয়ে ইংল্যান্ড, হাতে ৪ উইকেট। বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ালে বড় লিডের স্বপ্ন তো দেখতেই পারে ইংল্যান্ড। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১।