ওয়াইল্ড কার্ড চান লয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্টে কিনা গুণে গুণে দল বাছাই করে আইসিসি! এ নিয়ে সমালোচনা কম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডও মনে করেন এই টুর্নামেন্টগুলোয় আরও বেশি দল নেওয়া উচিত। আইসিসিকে এই সংক্রান্ত একটি পরামর্শও দিয়েছেন। সাবেক চ্যাম্পিয়নদের জন্য ওয়াইল্ড কার্ডের ব্যবস্থা করতে বলেছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে আটটি দল। জায়গা পায়নি ২০০৪ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এমন একটি টুর্নামেন্টে নিজেদের দল না-থাকাটা যেন মেনে নিতে পারছেন না লয়েড, ‘(বেশি দল) কেন নয়? সমস্যা কোথায়? আমি মনে করি সাবেক চ্যাম্পিয়নদের জন্য ওয়াইল্ড কার্ড দেওয়ার নিয়ম করতে পারে আইসিসি। এটা থাকলে ২০০৪ সালে শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারত।’ টেলিগ্রাফ ইন্ডিয়া।