প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশিদ খান ট্রফি বা রশিদ খান কাপ। মাত্রই শেষ হওয়া আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজকে এই নাম দেওয়া যেতেই পারে। ১৮ বছর বয়সী আফগান লেগ স্পিনার পাঁচ ম্যাচ সিরিজে উইকেট পেয়েছেন ১৬টি। শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পথে ছুঁয়েছেন ৫০ উইকেটের মাইলফলক। আর এই মাইলফলক ছুঁয়েই ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙেছেন রশিদ। রেকর্ডটা ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে ৫০ উইকেট নেওয়ার। সর্বশেষ ওয়ানডে খেলার দিন রশিদের বয়স ছিল ১৮ বছর ১৮৫ দিন। পাকিস্তানের পেস কিংবদন্তি ৫০ উইকেট পেয়েছিলেন ১৮ বছর ৩৫৮ দিন বয়সে। ২৬ ওয়ানডেতে রশিদের উইকেট ৫৩টি। ক্যারিয়ারের প্রথম ২৬ ম্যাচে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র দুজন—শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (৬১) ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহান (৫৪)। ভারতের অজিত আগারকারও প্রথম ২৬ ম্যাচে ৫৩ উইকেট পেয়েছিলেন।