ওয়ানডে অধিনায়কত্বও ছাড়লেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অধিনায়কত্ব আগেই ছেড়েছেন। এবার ওয়ানডে অধিনায়কত্বও ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। কাল টুইটারে এক ভিডিও বার্তায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে তিন সংস্করণের ক্রিকেটেই তাঁকে পাবে দক্ষিণ আফ্রিকা। টেস্টে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হবে না ডি ভিলিয়ার্সের। কারণ মধ্য অক্টোবরের আগেই শেষ হয়ে যাবে সিরিজের দুটি টেস্ট। বিবিসি।