ওয়ানডে মর্যাদা বাঁচল বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্যই বেঁচে গেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল। কলম্বোয় বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে না উঠতে পারলে ওয়ানডে মর্যাদা চলে যেত বাংলাদেশের। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতে সুপার সিক্স নিশ্চিত হয়েছে। আর তাতেই আগামী বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত রুমানাদের ওয়ানডে মর্যাদা টিকে থাকল।
জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের চারে। শেষ চারে থাকতে হলে তাদের হারাতে হবে ভারত-শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষকে। কাল আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার সিক্স পর্ব। ১৭ ফেব্রুয়ারি রুমানারা খেলবেন ভারতের সঙ্গে। ১৯ ফেব্রুয়ারি তাঁদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।