ওয়ানডে শুরু বেলা তিনটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর সময়। দুপুর ১২টা নয়, এখন তিনটি ম্যাচই শুরু হবে বেলা তিনটায়। ইফতারের সময় মাথায় রেখে ওয়ানডে ম্যাচগুলো বেলা তিনটা থেকে করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ ব্যাপারে প্রথমে সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়। তাদের পক্ষ থেকে সম্মতি আসার পর কালই ব্যাপারটা জানানো হয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে। তারাও সম্মতি দিলে পরিবর্তিত সময়ে ওয়ানডে সিরিজটা আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় বিসিবি।