ওয়ানডে সিরিজ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে একটু প্রতিরোধ গড়লো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের আগে খানিকটা লড়েছে তারা। তবে ৫৯ রানে হেরে সিরিজ খুঁয়ে বসেছে জেসন হোল্ডারের দল।
কাল বাবর আজমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে পাকিস্তান। ১২৬ বলে ১২৩ রান করেছেন আজম। তবে প্রথম দিকে আলোটা কেড়ে নিয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানি এই অলরাউন্ডার কাল ৯০ রানের ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়েছেন। তুলনায় চার একদমই কম, মাত্র ৩টি। এই দুজনের ১৬৯ রানের তৃতীয় উইকেট জুটিটাই বড় স্কোরের আশা দেখায় পাকিস্তানকে। পরে টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের ৪৭ বলের ৬০ রানেই ৩৩৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান।
তাড়া করতে নেমে ৭ উইকেেট ২৭৮ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬১ রান ড্যারেন ব্রাভোর। সূত্র: ক্রিকইনফো।