ওয়ানডে সিরিজও পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিল পাকিস্তান। কাল দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে সিকান্দার রাজার অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে করে ২৬৮। ৮টি চার এবং ৩টি ছয়ে ৮৪ বলে ১০০* করেন রাজা।
জবাবে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৪৭.২ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে। পাকিস্তান ইনিংসের উল্লেখযোগ্য দিক অধিনায়ক আজহার আলীর সেঞ্চুরি। ১০৪ বলে ৮টি চারে ম্যাচসেরা আজহার করেছেন ১০২ রান। ক্রিকইনফো।