ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে থারাঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে দেওয়া শ্রীলঙ্কা ওয়ানডে দলে অনেক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০তে হোয়াইটওয়াশ হওয়া দলটিতে থাকা পাঁচজনকেই বাদ দিয়েছেন নির্বাচকেরা। চোটের কারণে টেস্টের মতো ওয়ানডে দলেও নেই নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। এএফপি।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, কুশল জেনিথ পেরেরা, দানুশকা গুনাতিলকে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, থিসারা পেরেরা, শাচিথ পাথিরানা, সেকুগে প্রসন্ন, লক্ষ্মণ সান্দাকান।