ওয়ানডেতে একাই ৩৫০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াম লিভিংস্টোন
লিয়াম লিভিংস্টোন

২১ বছর বয়সী লিয়াম লিভিংস্টোন বিখ্যাত কেউ নন। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটেই অভিষেক হয়নি। কিন্তু এই ইংলিশ ক্রিকেটার দারুণ এক কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন। পরশু ইংল্যান্ডের ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচে একাই করেছেন ৩৫০ রান! মাত্র ১৩৮ বলে এসেছে এই রান, ৩৪টি চারের সঙ্গে ছিল ২৭টি ছক্কা। ওয়ানডের যেকোনো সংস্করণে এটাই সর্বোচ্চ ইনিংস বলে মনে করা হচ্ছে। এর আগ পর্যন্ত রেকর্ডটা ছিল হায়দরাবাদের ১৫ বছর বয়সী ক্রিকেটার নিখিলেশ সুরেন্দ্রনের। সেটি ২০০৮ সালে স্কুল ক্রিকেটের এক ম্যাচে। লিভিংস্টোনের কীর্তিটা ন্যান্টউইচের হয়ে কালডির বিপক্ষে, ওই ম্যাচে তাঁর দল ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৫৭৯। শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিতেছে ৫০০ রানে! এএফপি।