প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ আগস্ট বিশ্ব রেকর্ড গড়েছেন মোহাম্মদ আমির। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১১ নম্বরে নেমে ফিফটি করেছেন পাকিস্তানি পেসার। রেকর্ড গড়া এই ইনিংসে ৫০ ছুঁতে মাত্র ২২ বল খরচ হয়েছে তাঁর। এর পরদিনই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছেন ফিঞ্চ। বিশ্ব রেকর্ডটি অবশ্য এবি ডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালে মাত্র ১৬ বলে ফিফটি করে পরে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন এবি। তবে ২২ বা এর কম বলে এবির এটিই একমাত্র ফিফটি। ২২ বলের কমে বাংলাদেশেরও দুজনের ফিফটির কৃতিত্ব আছে—মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাকের।