ওয়ানডেতে টানা ৩ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ১৫ ম্যাচ খেললেও ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছিল না বাবর আজমের। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সেই আজমের নামের পাশে তিন সেঞ্চুরি। অষ্টম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি পেলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ১৯৮২-৮৩ মৌসুমে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন পাকিস্তানের জহির আব্বাস। ২০১৫ বিশ্বকাপে প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
১০৫*, ১১৭*, ১০৪ ও ১২৮

.
.

কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা
২০১৫
১১৮, ১০৫ ও ১১৩
জহির আব্বাস পাকিস্তান
১৯৮২-৮৩
১০৭, ১৩১ ও ১১১
সাঈদ আনোয়ার পাকিস্তান
১৯৯৩
১১৬, ১১৬* ও ১৫৩
হার্শেল গিবস দক্ষিণ আফ্রিকা
২০০২
১১৪*, ১০২* ও ১০২
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা
২০১০
১৩৫, ১০৬ ও ১০১
কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা
২০১৩
১১২*, ১০২ ও ১০৫*
রস টেলর নিউজিল্যান্ড
২০১৪
১২০, ১২৩ ও ১১৭
বাবর আজম পাকিস্তান
২০১৬