ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ
১৯০ দিয়ে শুরু। এখন সেটি ৪৪৪! এক দিনের ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের পথক্রম তথ্য ও পরিসংখ্যানের আলোয়
সর্বোচ্চ দলীয় ইনিংসের হাতবদল

স্কোর ম্যাচ ভেন্যু তারিখ
১৯০ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মেলবোর্ন ৫ জানুয়ারি ১৯৭১
১৯১/৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ৫ জানুয়ারি ১৯৭১
২২২/৮ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ২৪ আগস্ট ১৯৭২
২২৬/৪ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওল্ড ট্রাফোর্ড ২৪ আগস্ট ১৯৭২
২৩৬/৯ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস ২৬ আগস্ট ১৯৭২
২৪০/৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লর্ডস ২৬ আগস্ট ১৯৭২
২৬৫/৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ ৩১ মার্চ ১৯৭৪
২৬৬/৬ ইংল্যান্ড-ভারত হেডিংলি ১৩ জুলাই ১৯৭৪
৩৩৪/৪ ইংল্যান্ড-ভারত লর্ডস ৭ জুন ১৯৭৫
৩৩৮/৫ পাকিস্তান-শ্রীলঙ্কা সোয়ানসি ৯ জুন ১৯৮৩
৩৬০/৪ ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা করাচি ১৩ অক্টোবর ১৯৮৭
৩৬৩/৭ ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ২০ আগস্ট ১৯৯২
৩৯৮/৫ শ্রীলঙ্কা-কেনিয়া ক্যান্ডি ৬ মার্চ ১৯৯৬
৪৩৪/৪ অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা জোহানেসবার্গ ১২ মার্চ ২০০৬
৪৩৮/৯ দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া জোহানেসবার্গ ১২ মার্চ ২০০৬
৪৪৩/৯ শ্রীলঙ্কা-হল্যান্ড আমস্টিলভিন ৪ জুলাই ২০০৬
৪৪৪/৩ ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ ৩০ আগস্ট ২০১৬
ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ ও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস দুটোই ইংল্যান্ড পেয়েছে একই ম্যাচে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একই ম্যাচে দলীয় ও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস পেয়েছে আর শুধু ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইলের ২১৫ রানের সুবাদে ৩৭২ তুলেছিল ক্যারিবীয়রা।
১৮টি ৪০০ রানের ইনিংসের মাত্র তিনটিতেই ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি ছিল। তিনটিই ভারতীয় ব্যাটসম্যানদের—রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের।

অনন্য জয়াসুরিয়া
তিন সংস্করণেই শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংসে সবচেয়ে বেশি রান সনাৎ জয়াসুরিয়ার। টেস্টে ৩৪০, ওয়ানডেতে ১৫৭ ও
টি-টোয়েন্টিতে ৮৮।
প্রথম ৩০০
ওয়ানডে ক্রিকেট প্রথম ৩০০ ছাড়ানো দলীয় ইনিংস দেখে ১৯৭৫ বিশ্বকাপে। লর্ডসে ভারতের বিপক্ষে ৬০ ওভারের ম্যাচটিতে ৩৩৪ রান করে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসের ১৯তম ম্যাচ ছিল সেটি। ৫০ ওভারের ওয়ানডে প্রথম ৩০০ রান দেখে ১৯৭৮ সালে। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
৪০০...
১৮
২০০৬ সালে ওয়ানডেতে প্রথম ৪০০ ছাড়ানো ইনিংস খেলে অস্ট্রেলিয়া। মোট ১৮ বার ৪০০ পেরিয়েছে দলীয় ইনিংস। এর আটটিই আবার গত দুই বছরের ঘটনা।
৬
এ পর্যন্ত ৪০০ ছাড়াতে পেরেছে পাঁচটি দল। সবচেয়ে বেশি ছয়বার ৪০০ পেরোনো ইনিংস খেলেছে দক্ষিণ আফ্রিকা।
৩
সবচেয়ে বেশি ৪০০ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সবচেয়ে বেশি তিনবার ৪০০ ছাড়ানো ইনিংস দেখেছে।
০
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রান হয়নি।
২
৪০০ রান করেও ম্যাচ হেরেছে দুটি দল—অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। রান তাড়া করে ৪০০ পেরিয়েছে দুটি দল—দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে জেতে দক্ষিণ আফ্রিকা, কিন্তু ২০০৯ সালে রাজকোটে ৪১১ রান করেও ভারতের কাছে ৩ রানে হারে শ্রীলঙ্কা।
টেস্ট ও টি–টোয়েন্টির দলীয় সর্বোচ্চ
৯৫২/৬ ডি.
১৯৯৭ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৯৫২ রান তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। টেস্টে সর্বোচ্চ ইনিংসের আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০৩ রান করে ইংল্যান্ড।
২৬০/৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংস। ২০০৭ সালে জোহানেসবার্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তোলে শ্রীলঙ্কা।