ওয়ানডেতে নেই অ্যান্ডারসন-ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কি অ্যান্ডারসন-ব্রড-বেলদের ওয়ানডে ক্যারিয়ার শেষই হয়ে গেল? জল্পনা-কল্পনাটা শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড ওয়ানডে দল থেকে এই ত্রিমূর্তিকে বাদ দেওয়াতেই। পরশু ঘোষিত ৫ ম্যাচ সিরিজের দলে নেই মঈন আলীও। তবে অ্যাশেজ সিরিজ সামনে রেখে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মনঃসংযোগের সুযোগ করে দিতেই দলে রাখা হয়নি এই অলরাউন্ডারকে। মঈনকে বলা হয়েছে উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে। ৯ জুন এজবাস্টনে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ক্রিকইনফো।
ইংল্যান্ডের ওয়ানডে দল: এইউন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেলর, ডেভিড উইলি, মার্ক উড।