ওয়ানডেতে ফিরলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন ক্রিস গেইল। বিস্ফোরক এই ব্যাটসম্যান এবার ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলেও। কাল ইংল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গেইল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের মার্চে। প্রায় এক বছর পর ডাক পেয়েছেন মারলন স্যামুয়েলসও। ক্রিকইনফো।