ওয়ানডেতে ফিরলেন লায়ন
টেস্টে তিনি দলের প্রথম পছন্দের স্পিনার। তবে রঙিন পোশাকে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন সেই ২০১২ সালে। সামনেই দেশের মাটিতে বিশ্বকাপ। নাথান লায়ন তাই জায়গা পেয়েছেন জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের অস্ট্রেলিয়া দলে। ১৪ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, দুই পেসার কেন রিচার্ডসন, বেন কাটিং ও অলরাউন্ডার মিচেল মার্শও। স্বাগতিক জিম্বাবুয়েও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্টের অন্য দলটি জিম্বাবুয়ের প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট শুরু ২৫ আগস্ট। লায়নকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ওয়ানডেতে গত কিছুদিনে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের স্পিনার জেভিয়ার ডোহার্টিকে। বাদ পড়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ বোলার ক্লিন্ট ম্যাকাই। তবে সবচেয়ে বিস্ময়কর ফিলিপ হিউজের ডাক না পাওয়া। লিস্ট ‘এ’ ক্রিকেটে বরাবরই দুর্দান্ত পারফরম্যান্স হিউজের। কদিন আগেই লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে করেছেন ডাবল সেঞ্চুরি (দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১৫১ বলে ২০২)। ক্রিকইনফো।