ওয়ানডেতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে প্রায় সোয়া চার বছর আগে। ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই দলের ওয়ানডে দ্বৈরথের টুকরো টুকরো ছবি
মুখোমুখি
ম্যাচ বাংলাদেশ দ. আফ্রিকা
মোট ১৪ ১ ১৩
বাংলাদেশে ৬ ০ ৬
সবচেয়ে বেশি-সর্বোচ্চ-সেরা
রান ৫৭২
গ্রায়েম স্মিথ
উইকেট ১৮
মাখায়া এনটিনি
ইনিংস ১৫৩
হার্শেল গিবস
বোলিং ৫/৪৫
আন্দ্রে নেল
ডিসমিসাল ১৯
মার্ক বাউচার
ম্যাচ ১২
গ্রায়েম স্মিথ

সেই সুখস্মৃতি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুখস্মৃতি বলতে একটাই। ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে স্মরণীয় ওই জয়। মোহাম্মদ আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস বাংলাদেশকে দিয়েছিল ২৫১ রানের পুঁজি। প্রভিডেন্সের টার্নিং উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য সেটিই হয়ে গেল অজেয় এক শৃঙ্গ। সৈয়দ রাসেল প্রথম দুটি উইকেট নেওয়ার পর বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনার মিলে ধস নামালেন ইনিংসে। ১৮৪ রানে অলআউট হয়ে সে সময় র্যা ঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকা হারল ৬৭ রানে।
২২৮ বল বাকি থাকতেই...
অব্যবহৃত বলের হিসাবে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়টি বাংলাদেশের বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে ব্লুমফন্টেইনে বাংলাদেশের ১০৮ রান স্বাগতিকেরা টপকে গিয়েছিল ৩৮ ওভার বা ২২৮ বল হাতে রেখেই।
০.১-০-০-১!
২০০২ সালে কিম্বার্লিতে বাংলাদেশের ৯ উইকেট পড়ে যাওয়ার পর বোলিং করতে এসে প্রথম বলেই শেষ উইকেটটি তুলে নেন জার্সভেল্ড।
ব্যবধান
তিন শ পেরোনো দুটি স্কোরই দক্ষিণ আফ্রিকার। এক শর নিচে দুটি স্কোরই বাংলাদেশের।
৩
সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট আবদুর রাজ্জাক।
০
একটিও সেঞ্চুরি নেই বাংলাদেশের। সর্বোচ্চ ইনিংস ৮৭ রানের, মোহাম্মদ আশরাফুলের।

৪
সবচেয়ে বেশি ফিফটি
হার্শেল গিবসের।
১
ম্যাচে পাঁচ উইকেট পাওয়া একমাত্র বোলার আন্দ্রে নেল।
৮৮
ম্যাচে সবচেয়ে খরুচে বোলার আবদুর রাজ্জাক।