প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭
২০০৭ বিশ্বকাপের পর এই প্রথম নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অ্যান্টিগার সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।
৬
নিরপেক্ষ ভেন্যুতে এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে সবচেয়ে বেশি খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে (৮ ম্যাচ)।
৭-৪
দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টানা সাত ম্যাচে হারানোর পর নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
৩০০
বাংলাদেশের বিপক্ষে পাঁচবার ৩০০ পেরিয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ মাত্র একবার।
৭৯
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁতে মাহমুদউল্লাহর দরকার ৭৯ রান।