ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-পাকিস্তান বললেই সবার আগে চোখে ভাসে এই ছবিটা। ২০১২ এশিয়া কাপ ফাইনালে ২ রানে হারার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন মুশফিকুর রহিম। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে সাকিব আল হাসানও কাঁদছেন। আশপাশে থাকা দলের অন্য খেলোয়াড়দের চোখও শুকনো ছিল না। ওই ছবি সেদিন তো বটেই, পরদিনও কাঁদিয়েছিল পুরো দেশকে।

আজ মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই দলের ওয়ানডে দ্বৈরথের টুকরো টুকরো কিছু ছবি
ওয়ানডের ভুবনে বাংলাদেশের যাত্রা শুরু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই। ১৯৮৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার মোরাতুয়ার সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে।
কঠিন প্রতিপক্ষ
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড সবচেয়ে খারাপ। ৩২ ম্যাচে মাত্র ১টি জয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটিই জয়, তবে ম্যাচের সংখ্যা ১৯ ও ১৪ বলে সাফল্যের হার ৫.২৬ ও ৭.১৪। পাকিস্তানের বিপক্ষে যা ৩.২৩।
মিল
বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর পাকিস্তানের বিপক্ষে—গত বছর মিরপুরে ৩ উইকেটে ৩২৬। পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহও বাংলাদেশের বিপক্ষে—৩৮৫/৭ (ডাম্বুলা, ২০১০)।

সাকিব–ফ্যাক্টর

এই সিরিজে দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় সাকিব আল হাসানের—৪১.০০। কমপক্ষে ৪০ রানের ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটিও তাঁর। গত বছর মিরপুরে ১৬ বলে ৬টি চার ও ২ ছয়ে অপরাজিত ৪৪ রানের ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২৭৫!

ব্যবধান ২৩৩ রান!

রানের ব্যবধানে ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে বড় জয়টি বাংলাদেশের বিপক্ষে—বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০০ এশিয়া কাপে ২৩৩ রানে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর সেটি ছিল দুদলের প্রথম দেখা।

সেই ছবি

বাংলাদেশ-পাকিস্তান বললেই সবার আগে চোখে ভাসে এই ছবিটা। ২০১২ এশিয়া কাপ ফাইনালে ২ রানে হারার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন মুশফিকুর রহিম। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে সাকিব আল হাসানও কাঁদছেন। আশপাশে থাকা দলের অন্য খেলোয়াড়দের চোখও শুকনো ছিল না। ওই ছবি সেদিন তো বটেই, পরদিনও কাঁদিয়েছিল পুরো দেশকে।

বল হাতে চমক

ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি

প্রতি ১০ বলে ১ উইকেট। বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ইতিহাসে বোলিংয়ে সেরা স্ট্রাইক রেট ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তির। ১৫ ওয়ানডের ক্যারিয়ারে মাত্র তিনবারই বোলিং করেছেন পাকিস্তানের এই ওপেনার। যার প্রথমটিতে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন অফ স্পিনে।

মাহমুদউল্লাহ

এক ইনিংসে বোলিংয়ে সেরা স্ট্রাইক রেটের ক্ষেত্রেও বোলারের নামটি চমক–জাগানিয়া। গত বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার ২০১১ সালে চট্টগ্রামে ১.১ ওভারে ৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট!

৪০

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টানা ২৫ ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়ানডের সঙ্গে টেস্ট এবং টি-টোয়েন্টি জুড়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় ৪০।

১৭

এই সিরিজের বোলারদের মধ্যে দুই দলের দ্বৈরথে সবচেয়ে বেশি উইকেট মাশরাফি বিন মুর্তজার।

৯৫

২০১০ এশিয়া কাপে ডাম্বুলায় ১০ ওভারে ৯৫ রান দিয়ে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং করেছিলেন বাংলাদেশের শফিউল ইসলাম।

২০

বাংলাদেশ-পাকিস্তান ৩২টি ওয়ানডে ম্যাচে অধিনায়কের সংখ্যা। বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১১।

সবচেয়ে বেশি-সর্বোচ্চ-সেরা

রান ৮৯৩ মোহাম্মদ ইউসুফ

উইকেট ৩২ শহীদ আফ্রিদি

ইনিংস ১৩৬ সালমান বাট

বোলিং ৬/৩৫ আবদুল রাজ্জাক

সেঞ্চুরি ৩ মোহাম্মদ ইউসুফ

ফিফটি ৭ ইনজামাম–উল–হক

শূন্য ৩ মোহাম্মদ আশরাফুল

ডিসমিসাল ১৭ খালেদ মাসুদ ও কামরান আকমল