ওয়ানডেতে শেষের সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট পেয়েছেন জ্যাক বল। পরশু বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও আরেকটি কীর্তি গড়েছেন ইংলিশ পেসার। এবার বল বীরত্ব দেখিয়েছেন ব্যাট হাতে। ১১ নম্বরে নেমে ২৮ রান করেছেন, যেটা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো ১১ নম্বরের সর্বোচ্চ ইনিংস। বল পেছনে ফেলেছেন উমেশ যাদবকে। ২০১৪ সালে তাসকিন আহমেদের অভিষেক ম্যাচে ১৭ রান করেছিলেন ভারতের পেসার। বলের ইনিংসটা বাংলাদেশের মাটিতেও ১১ নম্বরের সর্বোচ্চ। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রান করেছিলেন মাশরাফি। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২২ রান করে ১১ নম্বরে বাংলাদেশের সেরা তাপস বৈশ্য। ১১ নম্বরের বিশ্ব রেকর্ডটা মাস দেড়েক আগেই নতুন করে লিখেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির (৫৮)।
ওয়ানডেতে ১১ নম্বরে সর্বোচ্চ
৫৮ মোহাম্মদ আমির
পাকিস্তান-ইংল্যান্ড, ২০১৬
৪৩ শোয়েব আখতার
পাকিস্তান-ইংল্যান্ড, ২০০৩
৪২* মাখায়া এনটিনি
দ. আফ্রিকা-নিউজিল্যান্ড, ২০০৪
৩৭ জোয়েল গার্নার
ও. ইন্ডিজ-ভারত, ১৯৮৩
৩৬ পিটার ওনগোন্ডো
কেনিয়া-ও. ইন্ডিজ, ২০০১