ওয়ানডেতে হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবির্ভাবের ১১ বছরের মাথায় প্রথম হ্যাটট্রিকের দেখা পায় ওয়ানডে ক্রিকেট। হায়দ্রাবাদের নিয়াজ স্টেডিয়ামে পরপর তিন বলে অস্ট্রেলিয়ার রডনি মার্শ, ব্রুস ইয়ার্ডলি ও জিওফ লসনকে আউট করে ইতিহাসে ঢুকে যান পাকিস্তানের পেসার জালালউদ্দীন। ৩৪ বছর পর গত পরশু ওয়ানডে ক্রিকেটের ৪০তম হ্যাটট্রিকটি করলেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার। ওয়ানডে ক্রিকেটের সব হ্যাটট্রিক নিয়েই এই আয়োজন।

ডাবলহ্যাটট্রিক
২০০৭ বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেই থামেননি লাসিথ মালিঙ্গা, পেয়েছিলেন ডাবল হ্যাটট্রিক। গায়ানার প্রভিডেন্সে চার বলে চার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে আউট করেছিলেন লঙ্কান পেসার
মাত্র তিনটি হ্যাটট্রিক দেখেছে তিন ধরনের আউট—শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ ভারতের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা বাংলাদেশের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার জেমস ফকনার শ্রীলঙ্কার বিপক্ষে। এই তিন হ্যাটট্রিকেই একজন করে কট, বোল্ড ও এলবিডব্লু হয়েছেন

প্রথমহ্যা​​টট্রিক
জালালউদ্দিন
পাকিস্তান
৮
পাকিস্তানের বোলাররা সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক করেছেন। প্রথম ১৫ হ্যাটট্রিকের আটটিই ছিল পাকিস্তানিদের। তবে তাঁদের সর্বশেষ হ্যাটট্রিকের পর কেটে গেছে ১৪ বছর। দ্বিতীয় সর্বোচ্চ ৭ হ্যাটট্রিক শ্রীলঙ্কানদের

৪
জেমস ফকনারের হ্যাটট্রিক কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ হ্যাটট্রিক। ওয়ানডেতে কোনো ভেন্যুতে ৪টির বেশি হ্যাটট্রিক হয়নি। চারটি হ্যাটট্রিকের সাক্ষী হওয়া আর একমাত্র ভেন্যু শারজা

সবচেয়েবেশিহ্যাটট্রিক

৩

লাসিথ

মালিঙ্গা(শ্রীলঙ্কা)

২

ওয়াসিম আকরাম (পাকিস্তান)

২

সাকলায়েন মুশতাক (পাকিস্তান)

২

চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা)

l ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছেন বাংলাদেশের চার বোলার— শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম

অভিষেকেই

ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক পেয়েছেন দুজন—বাংলাদেশের তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। দুটি ম্যাচই হয়েছে বাংলাদেশে 

l শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া নিজেরা হ্যাটট্রিক করেছেন, আবার দুবার করে শিকার হয়েছেন হ্যাটট্রিকের

সবচেয়ে কম বয়সে

হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের আকিব জাভেদ। ১৯৯১ সালে

ভারতের বিপক্ষে হ্যাটট্রিকের দিন আকিবের বয়স ছিল

১৯ বছর ৮১ দিন

৮

অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করেও হারের স্বাদ পেয়েছেন ফকনার। হ্যাটট্রিক করেও পরাজিত দলে থাকা আটজনের তিনজনই অস্ট্রেলিয়ান

৩৫

এ পর্যন্ত ৩৫ জন বোলার হ্যাটট্রিক করেছেন। এঁদের মাত্র ৫ জন স্পিনার—পাকিস্তানের সাকলায়েন মুশতাক, বাংলাদেশের রাজ্জাক, তাইজুল, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি

৬

সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক হয়েছে ২টি

ইনিংসের প্রথম তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে

.
.