ওয়ানডেতে ৩০০ পেরিয়ে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ইতিহাসে প্রথম দল হিসেবে ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। ১৯৯২ বিশ্বকাপে জিম্বাবুয়ের ৩১২ রান টপকে ইতিহাস গড়ে লঙ্কানরা। এরপর ওয়ানডেতে ক্রিকেট আরও ৬৬ বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিততে দেখেছে কোনো দলকে। যার সর্বশেষটি কাল দেখা গেল শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে। শ্রীলঙ্কার ৩১৬ রান টপকে এবার জিতে গেল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম ৩০০ রান তাড়া করে জিতল কোনো দল। একটি চক্রও পুরো হলো এতে। টেস্ট খেলুড়ে সব কটি দেশেই ৩০০ তাড়া করে জিতল কোনো দল। এই দশের বাইরে শুধু কেনিয়া ও স্কটল্যান্ডেই ৩০০ তাড়া করে জিতেছে কোনো দল। ৩০০ টপকে সবচেয়ে বেশিবার জিতেছে ভারত।