ওয়ানডেতে ৫ হাজার রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ের অনেক জায়গাতেই প্রথম হয়ে আছেন তামিম ইকবাল। পরশু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরও একটা জায়গায় প্রথম হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার। পাঁচ হাজার রান করলেন। ওয়ানডের পাঁচ হাজারি ক্লাবে বাংলাদেশের প্রথম সদস্য তিনি
সবচেয়ে বেশি
পাঁচ হাজারি ক্লাবে সবচেয়ে বেশি সদস্য অস্ট্রেলিয়ার—১৪ জন। ১৩ সদস্য নিয়ে দুইয়ে পাকিস্তান। ভারতের ১২ ও ওয়েস্ট ইন্ডিজের ১০ জন ব্যাটসম্যান ওয়ানডেতে ৫ হাজারের বেশি রান করেছেন।

ভিভ রিচার্ডস
ভিভ রিচার্ডস

প্রথম

তামিম ইকবাল
তামিম ইকবাল


ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক পেরোনো প্রথম ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৮৭ সালে ওয়ার্ল্ড সিরিজ কাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রান করার পথে ছুঁয়ে ফেলেন এই মাইলফলক।
দ্রুততম
সবচেয়ে কম ১০১ ইনিংস খেলে ৫ হাজার রান করেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান পেছনে ফেলেন ভিভ রিচার্ডস ও বিরাট কোহলিকে (১১৪ ইনিংস)।
কম বয়সে
সবচেয়ে কম বয়সে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শচীন টেন্ডুলকার (২৩ বছর ২৯৪ দিন)। ২৫তম জন্মদিনের আগে আর কেউ ৫ হাজার রান করতে পারেননি।
৫০০০
বিশ্বের ৭৮তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক পেরোলেন তামিম ইকবাল।
৪ বছর ৩৫৭ দিন
অভিষেকের পর সবচেয়ে কম সময়ে ওয়ানডেতে ৫ হাজার রান করেছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।
পরিসংখ্যান: মোহাম্মদ সোলায়মান