ওয়ানডেতে 'স্বরূপে' পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুখানুভূতি নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান। কিন্তু উড়তে থাকা দলটির মাটিতে নামতে সময় লাগল না। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৪৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। আসলে টেস্টে যতই এগিয়ে যাক ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কিন্তু নয় নম্বরে থাকা দল পাকিস্তান!

ওয়ানডেতে পাকিস্তানের দুর্দশা পরশু আবারও দেখা গেল। ৩৫ ওভারে ১৭৩ রান করা পাকিস্তান শেষ ১০ ওভারে তুলেছে মাত্র ৬০ রান। আর ওই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড প্রথম ১০ ওভারে করে ৬৬ রান, ইনিংসের মধ্যভাগের ২৪.৩ ওভারেই ১২৮ রান! বৃষ্টি নামায় খেলা থামিয়ে দেওয়ার পর দেখা যায় ৪৪ রানে অগ্রগামী ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংসের নায়ক অবশ্য জেসন রয়। ৬ চার ও ১ ছক্কায় ৫৬ বলে ৬৫ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেছেন এই ওপেনার। অথচ ২০ রানেই মাথা ঘুরে মাঠ ছাড়ার সম্ভাবনা জেগেছিল রয়ের। তা আর করতে না হলেও ম্যাচ শেষে
রয়কে কথা বলতে হলো এ নিয়েই, ‘শরীরে চিনির পরিমাণ কমে গিয়েছিল, মাথাব্যথা শুরু হলো, ঝাপসা দেখছিলাম। চিকিৎসকেরা চিনির কথা বলল। খানিক পরেই আমি নতুন করে শুরু করলাম।’ এএফপি।