ওয়ানডেতেও নেই শামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডান হাঁটুর চোটটা বেশ ভোগাচ্ছে। এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের শেষ দুটিতে খেলতে পারেননি মোহাম্মদ শামি। এবার এল আরও বড় দুঃসংবাদ। চোট থেকে সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজেও শামিকে পাবে না ভারত। শামির চোট ইশান্ত শর্মার সামনে খুলে দিতে পারে দলের দরজা। ওদিকে চোটের কারণে শঙ্কা আছে দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানেকে নিয়েও। তবে বিসিসিআইয়ের আশা, আগামী ১৫ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডের আগেই ফিট হয়ে যাবেন এ দুজন। এনডিটিভি।