প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের হয়ে শোয়েব মালিক সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালের জুনে। মোহাম্মদ সামিকে দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে দেখা গিয়েছিল তারও বছর খানেক আগে, ২০১২ সালের জুনে। অনেক দিন পর দুজনই ফিরেছেন পাকিস্তানের ওয়ানডে দলে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে রাখা হয়েছে মালিক ও সামিকে। তবে জায়গা হয়নি স্পিনার সাঈদ আজমলের। এএফপি।