ওয়ানডেতেও হেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে এখন সবার আগে তাঁর নামটিই লিখতে হয়। এ মৌসুমে কাউন্টি ও লিস্ট এ-তে যা পারফরম্যান্স, তাতে তিন সংস্করণেই ইংল্যান্ডের ইনিংস সূচনায় তাঁকে দেখতে চান অনেকে। সেটির পথেই আরেক ধাপ এগিয়ে গেলেন অ্যালেক্স হেলস। আক্রমণাত্মক ওপেনার ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে। ১৫ সদস্যের দলে ফিরেছেন স্টিভেন ফিন, বেন স্টোকস ও মঈন আলীও। জায়গা হারিয়েছেন রবি বোপারা, টিম ব্রেসনান ও মাইকেল কারবেরি। ক্রিকইনফো।