ওয়ার্নার জেতালেন অস্ট্রেলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে দুটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্ডিমাল। দুটিতেই জিতেছিল দল। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটে থাকায় চান্ডিমাল কালও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এদিন আর জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা, হেরে গেল ৫ উইকেটে। অস্ট্রেলিয়াও তাই পাঁচ ওয়ানডের সিরিজ জিতে নিল ৪-১ ব্যবধানে।
ম্যাচ হারলেও শুরুটা ভালোই করেছিল স্বাগতিকেরা। ১৩ ওভারে বিনা উইকেটে তুলেছিল ৭২ রান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০.২ ওভারেই অলআউট শ্রীলঙ্কা। দুই ওপেনার গুনাথিলাকা ও ডি সিলভার ৩৯ ও ৩৪ রানই ইনিংস-সর্বোচ্চ দুটি ইনিংস। অস্ট্রেলিয়ার ৬ বোলারের সবাই উইকেট পেয়েছেন। তবে বল হাতে সবচেয়ে সফল স্টার্ক, ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো।
ছোট লক্ষ্যটা অস্ট্রেলিয়ার জন্য আরও ছোট বানিয়ে দেন ডেভিড ওয়ার্নার। তাঁর ১০৬ রানের ইনিংসে ৭ ওভার হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়া (১৯৯/৫)। ১২৬ বলে খেলা ওয়ার্নারের ইনিংসটিতে আছে ৯টি চার।