ওয়ার্নার-স্মিথের সেঞ্চুরি
রেকর্ড করেছেন ডেল স্টেইন!
না, উইকেটের নয়, রান দেওয়ার রেকর্ড। এর আগে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ছিল ওয়েইন পারনেলের (ভারতের বিপক্ষে, ১০ ওভারে ৯৫)। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেটি ছাড়িয়ে গেলেন স্টেইন, দিয়েছেন ৯৬ রান! সময়ের সেরা পেসারেরই এই দশা, অন্যদের কথা তো বলাই বাহুল্য।
আগের দুই ম্যাচেই হারের ঝাল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কাল সিরিজের তৃতীয় ম্যাচে তুলেছেন প্রোটিয়া বোলারদের ওপর, ৫০ ওভারে ৬ উইকেটে করেছেন ৩৭১ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৮.১ ওভারে ৬ উইকেটে করেছে ২৬৮ রান।
স্টেইনদের ওপর কাল বুলডোজার চালিয়েছেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। ১০৭ বলে ১১৭ রান এসেছে ওয়ার্নারের ব্যাটে। ১৯ ইনিংস পর সেঞ্চুরির স্বাদ পাওয়া স্মিথ ফিরলেন ১০৮ রানে। ঝোড়ো ফিফটি করেছেন অ্যারন ফিঞ্চও (৩৪ বলে ৫৩)। ক্রিকইনফো।