ওয়ার্নের সেরা দ. আফ্রিকা দল
বিভিন্ন দেশের টেস্ট দল নির্বাচনের কাজটা তাহলে ভালোই উপভোগ করছেন শেন ওয়ার্ন! নিজের পছন্দের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের পর এবার সেরা দক্ষিণ আফ্রিকা টেস্ট একাদশ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। কাল নিজের ফেসবুক পেজে গত ২৫ বছরের সেরা দক্ষিণ আফ্রিকা টেস্ট দলটি প্রকাশ করেছেন ওয়ার্ন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ওয়ার্নের পছন্দটা চমকে দেওয়ার মতোই—ম্যাচ পাতানোর দায়ে পতিত হানসি ক্রনিয়ে! ক্রনিয়ের অধিনায়কত্বে খেলা ৫৩ টেস্টের ২৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। পেসার হিসেবে ওয়ার্ন শুরুতে নিয়েছিলেন ফানি ডি ভিলিয়ার্সকে। কিন্তু ৪৫ মিনিট পরই লেখাটা সম্পাদনা করে তাঁর জায়গায় নিয়েছেন ডেল স্টেইনকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ার্নের সেরা দ. আফ্রিকা টেস্ট দল
গ্রায়েম স্মিথ, গ্যারি কারস্টেন, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হানসি ক্রনিয়ে (অধিনায়ক), জন্টি রোডস, মার্ক বাউচার, শন পোলক, প্যাট সিমকক্স, ডেল স্টেইন, অ্যালান ডোনাল্ড।