ওয়াহর সেরা গিলক্রিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ক্যারিয়ারের শুরু সেই ১৯৮৫ সালে। ১৯ বছরে স্টিভ ওয়াহ ক্রিকেটের অনেক কিছুই দেখেছেন। কিন্তু ২০০০ সালের পর সেরা ক্রিকেটার হিসেবে কাকে বেছে নেবেন? এই সময়ে তো শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, মুত্তিয়া মুরালিধরন বা নিজের দুই সতীর্থ শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার মতো ক্রিকেটারদের দেখেছেন খুব কাছ থেকে। তবে এঁদের কাউকে নন, একবিংশ শতাব্দীর সেরা হিসেবে ওয়াহ বেছে নিয়েছেন নিজের সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টকে।
ওয়াহ অধিনায়ক হওয়ার পরেই অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক হয় গিলক্রিস্টের। তত দিনে ওয়ানডেতে অবশ্য গিলি তোলপাড় ফেলে দিয়েছেন। ইয়ান হিলির নিজের শহর ব্রিসবেনের টেস্ট অভিষেকেও দুয়ো পেয়েছিলেন। কিন্তু গিলক্রিস্ট ওয়ানডের ফর্মটা টেস্ট নিয়ে আসতে সময় নেননি। ওয়াহ ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমার মনে হয় এই সময়ে গিলক্রিস্টই খেলাটা সবচেয়ে বেশি বদলে দিয়েছে। কিপাররা কেমন করবে সেটিতে ওর অনেক প্রভাব।’ ওয়াহ পরে রসিকতা করে বলেছেন, ‘ও যেভাবে ব্যাট করেছে তাতে পরে কিপারদের ওপর চাপ বেড়ে গেছে। ওরা মনে হয় ওকে ঘৃণাই করে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।