ওয়েলিংটনে রেকর্ডময় দিন

বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম উজ্জ্বল দিন ছিল কাল। রেকর্ড বইয়ে আঁকিবুঁকি কাটল সাকিব-মুশফিকের ব্যাটিং
বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
বিপক্ষ ভেন্যু সাল
২১৭ সাকিব আল হাসান নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
২০৬ তামিম ইকবাল পাকিস্তান খুলনা ২০১৫
২০০ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা গল ২০১৩
১৯০ মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কা গল ২০১৩
১৮১ মুমিনুল হক নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের হাতবদল
বিপক্ষ ভেন্যু সাল
১৪৫ আমিনুল ইসলাম ভারত ঢাকা ২০০০
১৫৮* মোহাম্মদ আশরাফুল ভারত চট্টগ্রাম ২০০৪
২০০ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা গল ২০১৩
২০৬ তামিম ইকবাল পাকিস্তান খুলনা ২০১৫
২১৭ সাকিব আল হাসান নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
বাংলাদেশের সর্বোচ্চ জুটি
বিপক্ষ ভেন্যু সাল
৩৫৯ ৫ম সাকিব-মুশফিক নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৩১২ ১ম তামিম-ইমরুল পাকিস্তান খুলনা ২০১৫
২৬৭ ৫ম আশরাফুল-মুশফিক শ্রীলঙ্কা গল ২০১৩
২৩২ ২য় ইমরুল-শামসুর শ্রীলঙ্কা চট্টগ্রাম ২০১৪
২২৪ ১ম তামিম-ইমরুল জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস
বিপক্ষ ভেন্যু সাল
৬৩৮ শ্রীলঙ্কা গল ২০১৩
৫৫৬ ও. ইন্ডিজ মিরপুর ২০১২
৫৫৫/৬ পাকিস্তান খুলনা ২০১৫
৫৪২/৭* নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৫০৩ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
সাকিব-মুশফিকের ৩৫৯
টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম উইকেটে আগের সর্বোচ্চ ৩১২ রান করেছিলেন তামিম-ইমরুল জুটি। ৫ম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ জুটি ছিল ২৬৭ রানের, ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিউজিল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বোচ্চ জুটি। ১৯৯১ সালে ওয়েলিংটনেই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ৪৬৭ রান যোগ করেন মার্টিন ক্রো-অ্যান্ড্রু জোন্স।
নিউজিল্যান্ডে সফরকারী দলের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ৩৫০ রান, যা ১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ।
টেস্টে ৫ম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৪০৫ রানের জুটিটি অস্ট্রেলিয়ার সিড বার্নস-ডন ব্র্যাডম্যান জুটির (ইংল্যান্ড, সিডনি, ১৯৪৬)।
৩
নিউজিল্যান্ডের তিন বোলার এক শর বেশি রান দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে তিন বোলারের ১০০ রানের বেশি দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ২০১৩ সালে গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তিন বোলার রান দেওয়ায় ‘সেঞ্চুরি’ করেছিলেন।
৩১
সাকিবের ইনিংসের ৩১টি চার বাংলাদেশের টেস্ট ইতিহাসে ইনিংস সর্বোচ্চ।
১৪
টেস্ট ইতিহাসের ১৪তম খেলোয়াড় হিসেবে ৩ হাজার রান ও ১৫০ উইকেটের ‘ডাবল’ পেলেন সাকিব আল হাসান।
৪
টেস্টে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চারজনই ৫০ ছাড়ানো ইনিংস খেললেন।
২০১৭
টেস্টে ৪৬ বার জুটি বেঁধে
সাকিব-মুশফিকের রান। বাংলাদেশের জুটিতে এর চেয়ে বেশি রান আছে শুধু তামিম-ইমরুলের (৪৮ ইনিংসে ২২২৯)।
১১২১
পঞ্চম উইকেটে ২১ বার একসঙ্গে ব্যাট করে সাকিব-মুশফিকের মোট রান। বাংলাদেশের হয়ে টেস্টে পঞ্চম উইকেটে আর কোনো জুটির ৩০০ রানও নেই।
৩৫৯ রানের জুটি
সাকিব আল হাসান
রান ২১৭
বল ২৭৬
চার ৩১
ছয় ০
মুশফিকুর রহিম
রান ১৫৯
বল ২৬০
চার ২৩
ছয় ১