ওয়েস্ট ইন্ডিজ ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমাদ ওয়াসিমের স্পিনের জবাবই খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ইমাদের স্পিন-বিষে নীল সফরকারীরা। ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই তৃতীয় টি-টোয়েন্টি জিতেছে পাকিস্তান।

পরশু আবুধাবিতে ৫ উইকেট হাতে রেখে পুরো ২০ ওভার খেলেও মাত্র ১০৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে টানা দুই বলে ইমাদের দেওয়া ধাক্কা পুরো ইনিংসেই কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয়রা। ৫৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। ২১ রানে ৩ উইকেট পেয়েছেন ম্যাচ ও সিরিজ-সেরা ইমাদ। তাড়া করতে নেমে ধীরেসুস্থেই লক্ষ্য ছুঁয়েছে পাকিস্তান। এএফপি।