ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জিততে পারবে বাংলাদেশ?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে আবার কি দেখা যাবে এমন উচ্ছ্বাস?ছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার টুয়েলভ এখন পর্যন্ত বাংলাদেশের জন্য হতাশার অন্য নামই হয়ে আছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১৭১ রান করার পর যা-ও জয় আসবে বলে মনে হয়েছিল, আসালাঙ্কা-রাজাপক্ষের ব্যাট আর ফিল্ডিংয়ের ভুল সে আশার গুড়েবালি ছিটিয়ে দিয়েছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তো কোনো আশাই জাগেনি। ব্যাটিংয়ে ১২৪ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করা যায় না, ৮ উইকেট আর ৩৫ বল হাতে রেখে সহজেই সেদিন জিতে গেছে ইংল্যান্ড।

ব্যাটিং নিয়ে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ
ছবি : রয়টার্স

বাংলাদেশ দল বিশ্বকাপে গেছে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে, দুই হারের পর সে আশা খুব বেশি আর নেই। তবে একেবারে শেষ হয়ে যায়নি। শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল, এ ম্যাচে না জিতলে অবশ্য আর সেমিফাইনালের আশা থাকবে না।


ওয়েস্ট ইন্ডিজও প্রথম দুই ম্যাচে হেরেছে, বাংলাদেশের চেয়ে বাজেভাবেই হেরেছে। সে কারণে রানরেটে পিছিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় সবার তলানিতেই আছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ছয় দলের মধ্যে এই মুহূর্তে পঞ্চম। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজেরও তাই জয়ের বিকল্প নেই। রানরেট বাড়িয়ে নেওয়ার উপলক্ষ হিসেবে আজ বাংলাদেশকেই যে পাখির চোখ করছে ওয়েস্ট ইন্ডিজ, এ কথা না বলে দিলেও চলছে।

শারজার মাঠ ছোট, গেইল-রাসেল-পোলার্ড-লুইসদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটিং লাইনআপ সে কারণে ভয় দেখাবে বাংলাদেশের সমর্থকদের। তবে স্পিনের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা, বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য, গেইলদের ছন্দে না থাকা আশাও দেখায়।


শেষ পর্যন্ত কী হবে ম্যাচে? ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ বাঁচিয়ে রাখতে পারবে সেমিফাইনালের আশা? নাকি আজ হেরে বাড়ি ফেরা নিশ্চিত করবে? পাঠক, আপনার মতামত জানিয়ে দিন পোলে।