ওয়েস্ট ইন্ডিজের ৫০০ তম টেস্ট
৩: ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ৩য় দল হিসেবে ৫০০তম টেস্ট খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৬ বছর লেগেছে মাইলফলকটা ছুঁতে।
৯৭: টেস্ট অভিষেকের প্রায় ৯৭ বছর পর ১৯৭৪ সালে হেডিংলিতে প্রথম দল হিসেবে ৫০০তম টেস্ট খেলে ইংল্যান্ড। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচটি ড্র হয়েছিল।
১১৩: ৫০০তম টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার অপেক্ষা ছিল ১১৩ বছরের। ১৯৯০ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টটা জিতেই উপলক্ষটা উদ্যাপন করে অস্ট্রেলীয়রা।
২৯৯: প্রথম ৪৯৯ ম্যাচে ২৯৯ জন টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। সমানসংখ্যক ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৩৪৮ জন ও ইংল্যান্ডের হয়ে ৪৬০ জন টেস্ট খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট রেকর্ড
টেস্ট জয় হার টাই ড্র
৪৯৯ ১৬২ ১৬৮ ১ ১৬৮
১১,৯১২ সবচেয়ে বেশি রান ব্রায়ান লারার
৫১৯ সবচেয়ে বেশি উইকেট কোর্টনি ওয়ালশের
১৫৭ সবচেয়ে বেশি ম্যাচ শিবনারায়ণ চন্দরপলের