ও'ব্রায়েনের সেরা চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপ তাঁর জন্য দারুণ মধুর এক স্মৃতি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির (৫০ বলে) রেকর্ড গড়েছিলেন কেভিন ও’ব্রায়েন। বেঙ্গালুরুর ওই ম্যাচটা জিতে তাঁর দল আয়ারল্যান্ডও জন্ম দিয়েছিল এক নতুন বিশ্বকাপ রূপকথার। এবারও সে রকম চমকের প্রত্যাশাই করছেন আইরিশ অলরাউন্ডার। তবে শিরোপার দাবিদার সেরা চার দলকে বাছতে গিয়ে বাস্তবিক কারণেই নিজের দলকে রাখলেন না ও’ব্রায়েন। আইসিসির ওয়েবসাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শুধু স্বাগতিক বলেই নয়, ফর্মের কারণেও অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হবে যেকোনো দলের জন্য। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আর ভারতও দারুণ দুটি দল।’ আর চতুর্থটি? ও’ব্রায়েন বেছে নিলেন অন্য স্বাগতিক নিউজিল্যান্ডকে, ‘ওদের ফর্ম দারুণ। ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বের দলটা দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। এবার নিজেদের কন্ডিশনে খেলবে ওরা। কিউইরা হতে পারে এবারের ডার্ক হর্স।’ আইসিসি-ক্রিকেট ডটকম।