কঠিন লক্ষ্য (!)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

১৭৬ রানের লক্ষ্য। গলে ভারত হারল ৬৩ রানে। টেস্টে ২০০ রানের কম লক্ষ্য তাড়া করে এই নিয়ে দ্বিতীয়বার হারল ভারত। এর আগে ১৯৯৭ সালে ব্রিজটাউনে ১২০ রান তাড়া করতে নেমে ৮১ রানে অলআউট হয়েছিল ভারতীয়রা। লক্ষ্য ২০০ রানের কম, এমন সমীকরণের সামনে থেকে এটি ৪৩তম পরাজয়। ২০০ রানের কম তাড়া করে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ১৯৯৪ সালে পোর্ট অব স্পেনে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ১৯৪ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কার্টলি অ্যামব্রোস (৬/২৪) ও কোর্টনি ওয়ালশের (৩/১৬) তাণ্ডবে ৪৬ রান অলআউট হয়ে ইংলিশরা ম্যাচ হারে ১৪৭ রানে। টেস্টে সবচেয়ে কম রান তাড়া করে হেরে যাওয়া দলও ইংল্যান্ড। ১৮৮২ সালে ওভালে ৮৫ রানের পিছু ধাওয়া করে ৭৭ রানে গুটিয়ে যায় দলটি। অ্যাশেজের জন্ম ওই ম্যাচের কারণেই।